মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহের আহ্বান আওয়ামী লীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় সংসদের ঢাকা-১৪, সিলেট-৩ এবং কুমিল্লা-৫ আসনের আসন্ন উপ-নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম নেয়ার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ।

বুধবার (২ জুন) দলেল দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

আগামী শুক্রবার (৪ জুন) থেকে বৃহস্পতিবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করবে দলটি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা’র ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং আবেদনপত্র জমা প্রদান করতে হবে।

সংশ্লিষ্ট আসনের উপ-নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে এবং কোনও ধরনের লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় প্রার্থীকে অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। আগামী ১০ জুন বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ শূন্য আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ জুলাই। বুধবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মুহা. হুমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

তিনি জানান, এই তিন আসনের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন, মনোনয়নপত্র যাচাই বাছাই ১৭ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৩ জুন, প্রতীক বরাদ্দ ২৪ জুন এবং ভোটগ্রহণ ১৪ জুলাই।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ