মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

পাবজি খেলায় ব্যস্ত না থেকে প্রোগ্রামিং শেখার আহ্বান পলকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন প্রজন্মকে ফেসবুক ইউটিউব আর পাবজিতে ব্যস্ত না থেকে প্রোগ্রামিং শিখতে মন দেয়ার আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গত ১ মে  (মঙ্গলবার) তথ্যপ্রযুক্তি বিভাগের আয়োজনে ‘ন্যাশনাল হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২১’ এর উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

প্রযুক্তির ভাষা হচ্ছে প্রোগ্রামিং উল্লেখ করে পলক বলেন, নতুন প্রজন্মকে আবশ্যিক ভাবে প্রোগ্রামিং শিখতে হবে। বিশ্লেষণী ও উদ্ভাবনী মেধা ছাড়া আগামী পৃথিবীতে ভালো করা যাবে না। প্রোগ্রামিং শিখে কোডিং করে চালকবিহীন গাড়ি চালানো হচ্ছে।।তিনি নিজেদের বিকশিত করতে শৈশব, কৈশোর, তারুণ্য কিংবা প্রবীণ, রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকেই ‘প্রোগ্রামিং’ শেখার ওপর গুরুত্বারোপ করেছেন।

একইসঙ্গে ভবিষ্যতের জন্য সন্তানকে প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, মাতৃভাষার মতোই কম্পিউটারের ভাষা কোডিং জানতে হবে। তথ্যপ্রযুক্তি বিভাগের প্রোগ্রামাররা কোডিং করে করোনা ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে কীভাবে দেশের শত কোটি টাকা বাঁচিয়েছে সেই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, তাদের মাধ্যমেই শিগগিরি চালু হবে কোভিড ভ্যাকসিন পাসপোর্ট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ