মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম। একজন খ্যাতিমান বিজ্ঞ আলেম। বিশ্বের অন্যতম সেরা ইসলামী স্কলার, পাকিস্তানের সাবেক প্রধান বিচারপতি মুফতি তকি উসমানি লিখিত কুরআনের বিখ্যাত তাফসীরগ্রন্থ ‘তাওজীহুল কুরআন’ এর সফল বঙ্গানুবাদক। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠান ‘জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার’ সিনিয়র মুহাদ্দিস। তিনি একজন সমাজ সচেতন ও রাষ্ট্রচিন্তক আলেমেদীন। তার লিখিত বইগুলোতে নজর বুলালেই তার সম্পর্কে ধারণা পাবেন পাঠকবৃন্দ। দেশসেরা খ্যাতিম্যান এ আলেম ‘নবীন আলেমদের কর্মসংস্থান তৈরি’ বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন আওয়ার ইসলামের সাথে। পাঠকদের জন্য তার সাক্ষাৎকার তুলে এনেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর মোস্তফা ওয়াদুদ।।
- মসজিদ-মাদরাসার বাইরে তরুণ আলেমদের কর্মসংস্থান সৃষ্টিতে কী ধরনের উদ্যোগ নেয়া যেতে পারে বলে মনে করেন?
মাওলানা আ.ব.ম সাইফুল ইসলাম: প্রথমত নবীন আলেমদের খেদমতকে মসজিদ-মাদরাসার বাইরেও ছড়িয়ে দেয়া উচিত বলে আমি মনে করি। কেননা শুধু মসজিদ-মাদরাসা নিয়ে তারা পড়ে থাকবেন কেনো? বরং যার যে যোগ্যতা আছে, যে বিষয়ে তার প্রতিভা আছে, সেই বিষয়ে তিনি কাজ করবেন। নিজের মেধাকে বিকশিত করবেন।
আর নতুন কর্মসংস্থান তৈরিতে যে উদ্যোগ নেয়া যেতে পারে তা হলো, বৈধ যত পন্থা আছে, সম্ভাব্য সকল পন্থায় তাদের কর্মসংস্থান তৈরির ফিকির করা উচিত। এক্ষেত্রে নবীন আলেমদের প্রধান ভূমিকা অবলম্বন করতে হবে। তারা কেবল এই দুই জায়গায় (মসজিদ-মাদ্রাসায়) পড়ে থাকবেন- এটা ঠিক না। বরং তার পক্ষে যা করা সম্ভব তাই সে করবে।
এক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি আমি বলি তাহলে দেখা যাবে যে, তারা ব্যবসার লাইনে মেহনত করতে পারেন। কারিগরি লাইনে মেহনত করতে পারেন। কেউ যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান তাহলে হতে পারেন। টেকনিক্যাল বিষয়ে যদি কারো নলেজ থাকে সেদিকেও সে নিজেকে মেলে ধরতে পারে।
অর্থাৎ যে বিষয়ে তার যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, সে বিষয়ে তিনি নিজের মেধার স্বাক্ষর রাখবেন। এটা কোন দোষের কিছু নয়। বরং এটা আরো ভালো ও উত্তম কাজ। মোটকথা সে দেখবে সে কি পারে? কি কাজ করার মত যোগ্যতা তার ভেতরে আছে? সততার ভিতরে যা করার যোগ্যতা আছে সেই যোগ্যতাকেà