মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

ঋণনির্ভর বাজেটে জনগণের জন্য সুখবর নেই: লেবার পার্টি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়া ব্যক্ত করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন ফারুক রহমান বলেছেন, বাজেটের নামে গরীবের সম্পদ ভাগবাটোয়ারা করে লুটেপুটে খাচ্ছে সরকার। ঘোষিত বাজেটে গরীব, বেকার, কর্মহীন মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্তের জন্য কোন সুখবর নেই। এতে ধনী গরীবের শ্রেনী বৈসাম্য আরো বাড়বে।

‘করোনার দ্বিতীয় ঢেউ ও তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছকে বাঁধা গতানুগতিক। এ বাজেট প্রস্তাবনা দিয়ে করোনার অভিঘাতে জীবন ও জীবিকার সঙ্কট মোকাবেলা করা এবং স্বাস্থ্য খাতের ভঙ্গুরদশা অতিক্রম করা সম্ভব নয়। বিশাল অঙ্কের ঋণনির্ভর এ বাজেটে সাধারণ জনগণের ভাগ্যোন্নয়নে সুনিদিষ্ট কোন উদ্যোগ নেয়ার পরিকল্পনা বা বরাদ্দ রাখা হয়নি।’

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ লেবার পার্টির নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত এ বাজেটে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে দুই লাখ ১৫ হাজার কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে তিন লাখ ৩০ হাজার কোটি টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা কোনোভাবেই অর্জন সম্ভব নয়। এ বাজেটে সাধারণ জনগণের কোনো কল্যাণ হবে না। এ বাজেট জনগণের কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ