মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

দেশের দারিদ্র্যকে পুঁজি করে অনেকেই ধনী হয়েছেন: নৌ প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের দারিদ্র্যকে পুঁজি করে অনেকেই ধনাঢ্য হয়েছেন, নোবেল শান্তি পুরস্কারও বাগিয়েছেন; কিন্তু দারিদ্র্য দূরীকরণে তাদের তেমন কোনো ভূমিকা নেই বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। দারিদ্র্য দূর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

শুক্রবার (৪ জুন) বিকেলে সেগুনবাগিচায় জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পশ্চাৎপদ শিশুদের নিয়ে অনেক রাজনীতি হয়েছে; কিন্তু তাদের ভাগ্য উন্নয়ন হয়নি। আমরা দারিদ্র্য দেখিয়ে বিদেশ থেকে অনেক অর্থ সম্পদ নিয়ে অনেকে ধনাঢ্য হয়েছি। দারিদ্র্য বিক্রি করে আমরা কিন্তু নোবেল শান্তি পুরস্কারও নিয়ে এসেছি। কিন্তু বাংলাদেশের দারিদ্র্য দূরীকরণে কতটুকু ভূমিকা রেখেছি সেটা দেখার বিষয়।

নৌ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন, কোনো কিছুর জন্য নয়, শুধু এই দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছি। কারণ, এই বাংলাদেশ সৃষ্টি করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলার মানুষ যখন সোনার মানুষ হবে তখনই সোনার বাংলা বিনির্মাণ হবে। এটাই হচ্ছে আমাদের সার্থকতা।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এমন একজন প্রধানমন্ত্রী, যিনি দেশের প্রতিটি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত আছেন। কোনো জায়গা থেকে তিনি বিচ্ছিন্ন না। সব জায়গায় তার ছোঁয়া আছে। প্রধানমন্ত্রী দারিদ্র্য দূরীকরণে কাজ করে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ