মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নতুন অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার প্রস্তাবিত বাজেট থেকে ৩ লাখ ৬৬ হাজার ৬০৩ কোটি টাকা খরচ হবে সরকার পরিচালন বাবদ। এই টাকা থেকে এক লাখ ৬৬ হাজার ৫৫৩ কোটি টাকা ব্যয় হবে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ মেটাতে।

বৃহস্পতিবার (৩ জুন) বিকালে জাতীয় সংসদে পেশ করা ২০২১-২২ অর্থবছরের বাজেটে এই প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। যা বিদায়ী ২০২০-২১ অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১১ শতাংশ বেশি।

এ অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ হওয়া টাকার মধ্যে শুধু তাদের বেতন-ভাতায় চলে যাবে ৬৯ হাজার ৭৫৫ কোটি টাকা। যা মোট রাজস্ব বাজেটের ১৯ দশমিক ০৩ শতাংশ। এছাড়া, তাদের সুদ পরিশোধে চলে যাবে ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা। আর অবসরে যাওয়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন বাবদ চলে যাবে ২৮ হাজার ২০৯ কোটি টাকা।

চাকরিজীবীদের বেতন-ভাতা, পেনশন ও সুদ- এই তিন খাতের মধ্যে বেতন ও সুদ বাবদ ব্যয় বিদায়ী ২০২০-২১ অর্থবছরের চেয়ে নতুন অর্থবছরে বেশি ধরা হয়েছে। এই খাতে অর্থমন্ত্রী ৩ হাজার ৮৯৫ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা চলতি অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। এছাড়া, সুদ পরিশোধে বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে ছিল ৬৮ হাজার ৫৮৯ কোটি টাকা। তবে এই খাতে নতুন অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়নি।

পেনশনে বিদায়ী অর্থবছরে সংশোধিত বাজেটে ছিল ২৭ হাজার ৫৮৫ কোটি টাকা হয়। এই খাতেও নতুন অর্থবছরে কিছুটা বেশি বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী।

এবারের বাজেট মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ। ঘাটতি জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটে এ ঘাটতির পরিমাণ ছিল ৬ শতাংশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ