মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’

ইশা ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের বৃক্ষরোপণ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঘোষিত ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর।

শনিবার (৫ জুন) সকাল ৮টায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি’ পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে- রাজধানীর বাড্ডা -রামপুরা ও হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে ফলজ এবং বনজ ৩০টি বৃক্ষ লাগানো হয়।

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাঈম বিন জামশেদ বলেন, দুষণমুক্ত পরিবেশ গড়তে সবুজায়নের বিকল্প নেই। ঔষধি গাছ মানুষের নিত্য প্রয়োজন। এছাড়া বনজ এবং ফলজ গাছ অর্থনৈতিক উন্নয়নে বেশ ভূমিকা রাখে। সুস্থ পরিবেশ এবং সমৃদ্ধ অর্থনৈতির দেশ গড়তে সবাইকে বেশি বেশি বৃক্ষ রোপন করার আহ্বান জানান তিনি।

নাঈম বিন জামশেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন- ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক এম. মাইদুল হাসান সিয়াম, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক ইউসুফ সিরাজী, কার্যনিবাহী সদস্য ও রামপুরা থানার সভাপতি কাজী মঞ্জুরে এলাহী রুহিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ