বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি আগামীকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: দেশের শীর্ষ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হতে যাচ্ছে। আগামীকাল সোমবার (৭ জুন) সকাল ১১ টায় রাজধানীর জামিয়া আরাবিয়া খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসা মিলনায়তনে এই কমিটি ঘোষণা হবে বলে জানিয়েছেন মাওলানা রাশেদ বিন নূর।

এতে হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান আহ্বায়ক আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আমীর ও সদস্য সচিব মাওলানা নূরুল ইসলামকে মহাসচিব করে কমিটি ঘোষণা হবে বলে জানা গেছে। কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের শীর্ষ উলামায়ে কেরাম।

এর আগে গত ২৫ এপ্রিল হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এক জরুরি ভিডিও বার্তায় হেফাজতের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেন। সে সময় তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্ত্বপূর্ণ সদস্যের পরামর্শে এ কমিটি বিলুপ্ত করা হলো। ইনশাআল্লাহ আবার আহ্ববায়ক কমিটির মাধ্যমে হেফাজতের কার্যক্রম চালানো হবে।

এরপর সেদিনই রাত ১২ টায় হেফাজতের আহ্ববায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে প্রধান উপদেষ্টা রাখা হয় আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে আহ্ববায়ক ও মাওলানা নূরুল ইসলামকে সদস্য সচিব করা হয়।

অবশেষে আগামীকাল পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে হেফাজতের সূত্রে জানা গেলো।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ