বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ী কাশিমপুর রোডে জার্সি নীট ফ্যাশন লি: নামক একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে।

মঙ্গলবার (৮ জুন) রাত পৌনে ১২টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। জয়দেবপুরের তিনটি, কালিয়াকৈরের একটি এবং কাশিমপুর ডিবিএল এর একটিসহ মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।

তবে, আগুনের ঘটনাটি রাতে হওয়ায় কারখানার ভেতরে কোন শ্রমিক ছিল না। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ