মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ওমরাহ যাত্রীদের ওপর হামলা গুরুতর অপরাধ: সৌদির গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীর উদ্দেশে যাত্রাকারী মুসলিমদের ওপর হুথিদের হামলাকে গুরুতর অপরাধ বলে অভিহিত করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল-ফাওজান। তিনি বলেছেন, বেসামরিক স্থাপনায় হামলা এবং নিরপরাধ মানুষ হত্যা জঘন্য অপরাধগুলোর অন্যতম। এসব অপরাধের জন্য মহান আল্লাহ কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সৌদি সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে শায়খ সালেহ আল-ফাওজান বলেন, হুথি মিলিশিয়াদের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা এবং পবিত্র দুই মসজিদের উদ্দেশ্যে যাত্রাকারী মুসল্লিসহ নিরপরাধ মানুষকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের কর্মকাণ্ড গুরুতর অপরাধের অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়, পবিত্র স্থান এবং আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে যাত্রাকারীদের ওপর হামলাকারীরা ধ্বংস ও ভয়াবহ পরিণতি থেকে রক্ষা পায়নি।

বিবৃতিতে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি মহান আল্লাহর কাছে হামলাকারীদের ধ্বংস এবং সৌদি আরবসহ মুসলিম দেশগুলোর নিরাপত্তা ও সুরক্ষার জন্য দোয়া করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ