বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

‘বিকল্প যেসব পেশায় যুক্ত হতে পারেন তরুণ আলেমরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাম্প্রতিক বছরগুলোতে কওমি তরুণদের দরস-তাদরিসের বাইরেও বিকল্প পেশায় যুক্ত হওয়ার জোর দাবি উঠছে। তবে একজন কওমি পড়ুয়া তরুণ আলেম তালিম-তরবিয়তের বাইরে গিয়ে কি ধরনের পেশায় জড়াবেন এ নিয়ে থেকে যায় অনেক বড় প্রশ্ন। এমন সব প্রশ্নের উত্তর ও নবীন আলেমদের বিকল্প পেশার দিকগুলো নিয়ে আওয়ার ইসলামের সাথে খোলামেলা আলাপ করেছেন দারুর রাশাদ মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা লিয়াকত আলী। প্রবীণ এই শিক্ষাবিদ আলেমের কাছ থেকে সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন নুরুদ্দীন তাসলিম। পাঠকের জন্য তিন পর্বের ধারাবাহিক সাক্ষাৎকারটির ২য় পর্ব তুলে ধরা হল আজ।


বিকল্প কি ধরনের পেশায় যুক্ত হতে পারেন কওমি পড়ুয়া তরুণ আলেমরা, তাদের উদ্দেশ্যে আপনার বিশেষ কোনো পরামর্শ?

পরামর্শ এবং বিকল্প কোন কোন পেশায় যুক্ত হতে পারে কওমি তরুণরা এ বিষয়টি আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই।

প্রথমত মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা দ্বীনের খেদমতের উদ্দেশ্যেই মাদ্রাসায় পড়ে থাকেন। মাদ্রাসায় পড়াশোনাকে তারা জীবিকা নির্বাহের প্রধান উদ্দেশ্য হিসেবে গ্রহণ করেন না। মাদ্রাসা থেকে ফারেগ হয়ে তাই তারা দ্বীনের প্রচার-প্রসারের কাজে লেগে যান।

দ্বিতীয় বিষয় হচ্ছে: নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

«طَلَبُ كَسْبِ الْحَلَالِ فَرِيضَةٌ بَعْدَ الْفَرِيضَةِ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي شعب الْإِيمَان

অর্থ: অন্যান্য ফরয কাজ আদায়ের সাথে হালাল রুযী-রোজগারের ব্যবস্থা গ্রহণ করাও একটি ফরয।

পৃথিবীর বাস্তবতা হল পৃথিবীতে জীবিকা উপার্জনের জন্য কোন একটা পেশা বেছে নিতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেও ইবাদত-বন্দেগির পরে হালাল উপার্জনকে দ্বিতীয় কর্তব্য বলে সাব্যস্ত করেছেন। এখন কথা হচ্ছে কি ধরনের পেশা বেছে নেবেন আলেমরা?

দুনিয়ার নিয়ম ও ইসলামের সামাজিক বিজ্ঞানের দৃষ্টিতে প্রধান পেশা কয়েকটি। এর মধ্যে অন্যতম হলো ব্যবসা-বাণিজ্য ও শিল্পকর্ম। এছাড়াও রয়েছে চাকরি। আলেমরা সবাই চাকরিকে পেশা হিসেবে বেছে নিলে তো আর হবে না।

এদিকে কৃষি ও শিল্পকর্মের বিস্তৃত ময়দান পড়ে আছে। বর্তমানে পুরা বিশ্বে এমনকি আমাদের দেশেও সরকারি চাকুরি খুব বেশি মানুষ করেন না। বেসরকারি প্রতিষ্ঠান; কল কারখানাতে  চাকুরি করা মানুষের সংখ্যাই বেশি। তাই তালিমের ম