বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ

আইনুদ্দীন আল আজাদ রহ. -এর দেশের গান প্রেম ও প্রতিবাদের শ্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু।।

সংগীত মানুষের মনের ভাব প্রকাশের সর্ব প্রাচীন সাহিত্যিক মাধ্যম। প্রাচীনকাল থেকে মনের ভাব প্রকাশের উৎকৃষ্ট মাধ্যম হিসেবে সংগীতচর্চা হচ্ছে। সুর লহরীর সঙ্গে আবেগের যাদুচূর্ণ মিশিয়ে মানুষ সংগীতের ইন্দ্রজাল বুনে আসছে যুগ যুগ ধরে। সংগীতের বিচিত্র সুরে মুখর হয়েছে মানুষের দুঃখ ও বেদনা, আনন্দ ও আবেগ, প্রেম ও পূজা, প্রার্থনা ও কীর্তন। অংকিত হয়েছে রাষ্ট্র ও সমাজের আখ্যান।

ইতিহাসে সংগীতের যে সব প্রাচীন নিদর্শন পাওয়া যায় তার বেশির ভাগই দেব-দেবীর প্রতি প্রার্থনা ও কীর্তন। অথবা রাজ-রাজরাদের স্তুতি। মানুষ ও মানবসমাজ, পরিবেশ ও প্রকৃতির তাতে স্থান পেয়েছে আশ্রিতের মতো। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদও বৌদ্ধ সহজিয়াদের প্রার্থনা ও সাধন সংগীত।

সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সংগীতে স্থান পেয়েছে অনেক পরে। এক্ষেত্রে আরব জাতি একটু ভিন্ন। তারা সংগীতচর্চার সূচনা থেকেই নিজ সমাজ ও সংস্কৃতির প্রতি মনোযোগী ছিলো। তাদের কবিতা জুড়ে যেমন ছিলো দেব-দেবীর স্তুতি, তেমন ছিলো স্বজাতির ইতিহাস ও ঐতিহ্যের গৌরবদীপ্ত বিবরণ। খ্রিস্টাব্দ পনের শতকের পর বিশ্বব্যাপী জাতীয়তাবাদী চেতনার ব্যাপক উম্মেষ হয়। যা শিল্প-সাহিত্যকেও গভীরভাবে প্রভাবিত করে। তখন শুরু হয় দেশত্ববোধক সংগীত চর্চার ধারা।

বাংলা সাহিত্যে মানুষেরই স্থান হয় পনের শতকের পর। সুতরাং বাংলা সাহিত্যে জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটতে আরো সময় লাগে। দেশ ও স্বজাতি নিয়ে সংগীতচর্চা শুরু হতেই কেটে যায় বহুকাল। বাংলা সাহিত্যে ইসলামী সংগীতের আগমন হয় আঠারো শতকের দ্বিতীয়ভাগে। আর বাংলা সাহিত্যে ইসলামী সংগীত স্থায়ী আসন লাভ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাত ধরে। তিনি ছিলেন ইসলামী সংগীতে বিপ্লবের বাশিওয়ালা। ইসলামী সংগীতকে বহুমাত্রিক রূপ দান করেন তিনি।

ভক্তি ও শ্রদ্ধা, প্রার্থনা ও স্তুতির প্রচলিত ধারার বাইরে এসে তিনি ইসলামী সংগীতকে করে তোলেন দেশ ও জাতির স্বাধীনতা ও স্বাধিকার, মুক্তি ও প্রতিবাদের মুখপাত্র হিসেবে। পরবর্তীতে বহু শিল্পী ও গীতিকার তাকে অনুসরণ করে পথ চলেছেন। হয়ে উঠেছে যুগ ও সময়ের প্রতিবà¦