মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সবসময় মানুষের পাশে থাকে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে সংবিধান দিয়ে গেছেন সেখানে মানুষের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সংবিধানে গৃহের অধিকার, শিক্ষার অধিকারের কথা বলা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকেই আমরা মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

রোববার সকালে মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের ঘর দেওয়ার কার্যক্রম উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ৭৫ এর পরে যারা ক্ষমতা এসেছিল তারা লুটপাটের রাজনীতি করেছে। মানুষের ভাগ্য উন্নয়ন তাদের লক্ষ্য ছিল না।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক মানুষের একটা ঠিকানা তৈরিরর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তবে এটা শুধু আশ্রয়ন প্রকল্পের মাধ্যমেই নয়, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগেও এ খাতে কাজ হচ্ছে। এছাড়া আমাদের সচিবরা, বিভিন্ন বাহিনীগুলোও গৃহহীনদের বাড়ি করে দিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ