মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

যানজট এড়াতে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ১৩ কিলোমিটার সড়কে যানজট এড়াতে রোববার থেকে গাজীপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

রোববার (২০ জুন) সকাল সোয়া ৭টার দিকে সহস্রাধিক যাত্রী নিয়ে তুরাগ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুরের উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনটিও ৮টা ২০ মিনিটে ছেড়ে যায়। গাজীপুরের জয়দেবপুর জংশন স্টেশনের মাস্টার মুহা. রেজাউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে বন্ধ থাকা ট্রেনগুলোর মধ্যে রোববার থেকে কমিউটার ট্রেন তিনটি চলবে। প্রতিদিন গাজীপুর থেকে সকাল ৭টা ১৫ মিনিটে তুরাগ ট্রেন ছেড়ে যাবে ঢাকার উদ্দেশে আর ঢাকা থেকে ছাড়বে বিকেল ৫টা ২০ মিনিটে। কালিয়াকৈর ডেমু ট্রেন গাজীপুর ছেড়ে যাবে বিকেল ৫টা ৩০ মিনিটে। পরদিন ঢাকা থেকে ছাড়বে দুপুর ১টা ৫০ মিনিটে। টাঙ্গাইল কমিউটার ট্রেন সকাল ৮টা ২০ মিনিটে গাজীপুর থেকে ছেড়ে যাবে আবার ঢাকা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টায়।

গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী শামসুল হক বলেন, ‘যানজটে নাকাল গাজীপুরবাসীর দীর্ঘদিন দাবির পরিপ্রেক্ষিতে এ ট্রেন সার্ভিস চালু হওয়ায় গাজীপুরবাসী রেলমন্ত্রী, যুবও ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।’

তার দাবি, তুরাগ ট্রেনটি গাজীপুর থেকে ঢাকায় গিয়ে সারা দিন বসে থাকে। এ ট্রেনটিকে সেখানে বসিয়ে না রেখে আরও কয়েকটি ট্রিপ দেয়া গেলে অধিক সংখ্যক যাত্রী ঢাকায় স্বাচ্ছন্দে যাতায়ত করতে পারতো।

এদিকে, শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সংস্কারকাজ দুদিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন সড়ক ও সেতু বিভাগের সচিব মুহা. আবু বকর সিদ্দিক। তিনি বিআরটি প্রকল্পের চলমান কাজ পরিদর্শনে এসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ