শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

এলমে হাদীসের কিছু পরিভাষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি আব্দুর রহিম: গতকাল এলমে হাদীসের পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে। সেখানে মুহাদ্দিসগণের মত বর্ণনা করা হয়েছে। আজ আলোচনা করা হবে এলমে হাদীসের কিছু পরিভাষা নিয়ে।

الصحابي: যে ব্যক্তি ঈমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহচর্য লাভ করেছেন বা তাঁকে দেখেছেন ও ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন তাঁকে রাসূলুল্লাহ সা.-এর সাহাবী বলে।
التابعي: যিনি রাসূলুল্লাহ সা.-এর কোন সাহাবীর নিকট হাদীস শিখেছেন অথবা অন্ততপক্ষে তাঁকে দেখেছেন এবং মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করেছেন তাঁকে তাবেঈ’ বলে।
المحدث: যে ব্যাক্তি হাদীস চর্চা করেন এবং বহু সংখ্যক হাদীসসের সনদ ও মতন সম্পর্কে বিশেষ জ্ঞান রাখেন তাঁকে মুহাদ্দিস বলে।
الشيخ: হাদীসের শিক্ষাদানকারী রাবীকে শায়েখ বলে।
الشيخان: সাহাবীগণের মধ্যে আবু বকর ও ওমর রহ.-কে একত্রে শায়খান বলা হয়। কিন্তু হাদীসশাস্ত্রে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ.-কে শায়খান বলে।

الحافظ: যিনি সনদ ও মতনের বৃত্তান্তসহ এক লাখ হাদীস মুখস্ত করেছেন তাঁকে হাফেয বলে।
الحجة: যিনি তিন লক্ষ হাদীস মুখস্ত করেছেন তাঁকে হুজ্জাত বলে।
الحاكم: যিনি সব হাদীস মুখস্ত করেছেন তাঁকে হাকিম বলে।
الرجال: হাদীসের রাবীর সমষ্টিকে الرجال বলে। যে শাস্ত্রে রাবীগণের জীবনী বর্ণনা করা হয়েছে সে শাস্ত্রকে علم الرجال বলে।
الرواية: হাদীস বর্ণনা করাকে রিওয়ায়েত বলে। কখনও কখনও মূল হাদীসকেও রিওয়ায়েত বলে। যেমন, এই কথার সমর্থনে একটি রিওয়ায়েত হাদীস আছে।
السند: হাদীসের মূল কথাটুকু যে সূত্র গ্রন্থসংকলনকারী পর্যন্ত পৌঁছেছে তাঁকে সনদ বলে। এতে হাদীসের বর্ণনাকারীদের নাম একের পর এক সজ্জিত থাকে।
المتن: হাদীসের মূল বক্তব্য ও তার শব্দের সমষ্টিকে মতন বলে।

المتابع والشاهد: এক রাবীর হাদীসের অনুরূপ যদি অপর রাবীর কোন হাদীস পাওয়া যায় তবে দ্বিতীয় রাবীর হাদীসকে প্রথম রাবীর হাদীসের মুতাবি‘ বলা হয়। যদি উভয় হাদীসের মূল রাবী অর্থাৎ সাহাবী একই ব্যাক্তি হন। তবে এইরূপ হওয়াকে মুতাবাআ’ত বলে। যদি মূল রাবী একই ব্যাক্তি না হন তবে দ্বিতীয় ব্যাক্তির হাদীসকে শাহিদ বলে। আর এইরূপ হওয়াকে শাহাদাত বলে। মুতাবাআ’ত ও শাহাদাত দ্বারা প্রথম হাদীসটির শক্তি বৃদ্ধি পায়।

متفق عليه: যে হাদীস একই রাবী থেকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রহ. উভয়ে গ্রহণ করেছেন, এমন হাদীসের ক্ষেত্রে متفق عليه শব্দ ব্যবহৃত হয়।
العدالة: যে সুদৃঢ় শক্তি মানুষকে তাকওয়া ও শিষ্টাচার অবলম্বনে এবং মিথ্যা আচরণ থেকে বিà¦