শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামি শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় এবং শ্রমজীবী মানুষের সার্বিক কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যেতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

শুক্রবার (১৬ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় ঢাকার সেন্ট্রাল কনভেনশন হলে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর ২০২৭-২৮ সেশনের নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি ছিলেন মাওলানা নেছার উদ্দিন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও উৎপাদনব্যবস্থার অন্যতম প্রধান চালিকাশক্তি। অথচ শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও যথাযথ মর্যাদা নিশ্চিত করার ক্ষেত্রে এখনো নানা সীমাবদ্ধতা রয়েছে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং শোষণ-বৈষম্য থেকে মুক্তি দিতে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

তিনি নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দায়িত্বশীলদের ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও শ্রমজীবী মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা নেছার উদ্দিন বলেন, নবগঠিত ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদের দায়িত্বশীলদের সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারণ করতে হবে। দেশের বিভিন্ন পেশার শ্রমিকদের সংগঠিত করে তাঁদের ন্যায্য দাবি আদায়, অধিকার সংরক্ষণ এবং ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্য অর্জনে দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে শ্রমিকদের কল্যাণে কাজ করে যেতে হবে।

মাওলানা নেছার উদ্দিন আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং ইসলামী শ্রমনীতির আলোকে ন্যায়ভিত্তিক শ্রমব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করবে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ