নিজস্ব প্রতিবেদক
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা রশীদ আহমেদ হামিদী এবং সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা তালেব উদ্দিন শমশেরনগরী। প্রধান উপদেষ্টা করা হয়েছে মাওলানা বদরুল ইসলামকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মৌলভীবাজার জেলা পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত জেলা কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়।
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া সম্মিলিত দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং দাওয়াতি কার্à