শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ফাজিল-কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অধীন পরিচালিত সব ফাজিল ও কামিল মাদরাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মাদরাসাগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষদের কাছে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে।

তবে নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ