শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

কক্সবাজারে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রবাসীদের নিরাপদে দেশে ফেরার ব্যবস্থা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে কক্সবাজারে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কক্সবাজার পাবলিক হল মাঠে সংগঠনটির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মজলুম জননেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। প্রধান বক্তা ছিলেন সংগঠনটির নায়েবে আমির শায়খুল হাদিস আল্লামা আলী উসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহ।

এ ছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মুহাম্মাদ হাবিবুল্লাহ মিসবাহসহ সংগঠনটির স্থানীয় নেতারা।

সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে জনভোগান্তি কমানো, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল, প্রবাসীদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিগুলো তুলে ধরা হয়।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ