মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফুল ফুটবেই আওয়ার ইসলামের মাল্টিমিডিয়ায় মোজো রিপোর্টার নিয়োগ  মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স

খালেদা জিয়াকে বিদেশ যাওয়ার সুযোগ দিতে ফখরুলের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লিভারের চিকিৎসায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

করোনা প্রতিরোধে বিএনপি সাড়া দেয়নি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যকে ভিত্তিহীন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এটি আরেকটি প্রতারণা। সরকার এমন কর্মকাণ্ড চালাচ্ছে, যাতে কোনো সক্রিয় বিরোধী দল না থাকে।

তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নেওয়া দুরভিসন্ধিমূলক। সরকার অপব্যবহার করার সুযোগ তৈরি করছে মন্তব্য করে সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ