মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হাফ প্যান্ট পরার বিষয়ে ইসলামের নির্দেশনা কী? ‘যারা মসজিদের ক্ষতি করতে চায় তারা নিজেরাই ধ্বংসের মুখে পতিত হয়’ ইমামকে হেনস্তা ও জোরপূর্বক পদত্যাগ করানোর প্রতিবাদে মানববন্ধন মিসরে মুফতি ওয়াজেদ আলীকে সংবর্ধনা, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সন্তানদের সন্দেহজনক ওয়েবসাইট থেকে দূরে রাখতে বললেন সৌদি গ্র্যান্ড মুফতি শুক্রবার বাজারে আসছে শায়খ আহমাদুল্লাহর নতুন বই বিকেএম রাজবাড়ী জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত চাঁদাবাজি-সন্ত্রাস রোধে সরকার সম্পূর্ণ ব্যর্থ: পীর সাহেব চরমোনাই মক্কায় নতুন সড়ক চালু, ওমরাহযাত্রীদের যাতায়াতে সময় কমবে ৯০ শতাংশের বেশি ঠাকুরগাঁও-১ আসনে হাতপাখার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

ইবরাহিমের তেজদীপ্ত ঘোড়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাওসার আইয়ুব।।

এক.

ইবরাহিমের মাথায় মুকুট। ঝলঝল করছে দেখতে। মুক্তা খচিতো খাটে মখমলের বিছানায় বসে আছে ইবরাহিম। পাশে ঘুমটা পরা বসা তার স্ত্রী। মোহনীয় ফুলের ঘ্রাণ। কাঁচা-পাকা ফুলগুলো শিশিরে ভেজা। বিস্তৃত বাগানের ভেতর তাদের এ মনোরম পরিবেশ।

বাগানের মাঝে দীর্ঘ সবুজ মিনার। পাশে বহমান নদী। ঝরণার বুক চিড়ে আসা মিষ্টি পানির নহর। দু’দিকে সারি সারি ফুলবাগান। ঝিরিঝিরি বাতাস বইছে।

-মা তোমার জন্য সুসংবাদ এনেছি!
-কী সুসংবাদ বেটা!
-জানো মা তোমার দেয়া মহরানা কবুল করেছে। বিয়েতে রাজি হয়েছে সে। আমরা বিয়ে উদযাপন করছি।

আবছা অন্ধকার। রাতের শেষ ভাগ। অনেকটা নিরিবিলি। কিছুটা শীতল হাওয়া বয়ছে। উম্মে ইবরাহিমর রিতীমতই শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠে। কে যেন এসে ডেকে যায় তাকে। আজও ব্যতিক্রম ঘটেনি। মাত্রই ঘুম ছেড়ে উঠেছেন। স্বপ্নটা বেশ মনে পড়ছে তার।

ফজর হতে খানিক বাকি। এইতো আজান হচ্ছে। নামাজ শেষে তাসবিহগুলো আদায় করে নিচ্ছেন উম্মে ইবরাহিম, সকাল হয়েছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ। প্রভাতের সোনালী রোদ। এক অপূর্ব দৃশ্য। উম্মে ইবরাহিম দরজা খুলেন। রাতে দেখা স্বপ্নের কথা ভাবছেন।

তার জীবনে এতো ভালো স্বপ্ন দেখেনি কখনো। এতো আনন্দঘন সকাল কাটায়নি উম্মে ইবরাহিম। যখনি স্বপ্নের কথা মনে পরছে তার ভেতরটা আনন্দে বড়ে উঠছে।

তিনি কিছুতেই ভুলতে পারছেন না। ঠিক করেছেন, ব্যপারটি পারার ইমাম সাহেবকে অবশ্যই বলবেন। ইমাম আবু উবায়েদ মসজিদে বসা, উম্মে ইবরাহিম স্বপ্নের কথা বলতে অনেক আগ্রহ নিয়ে এসেছেন। বোরকা আবরিত। তাই বাইরে থেকে চিনার উপায় নেই।

-ইমাম সাহেব হুজুর! ইমাম সাহেব হুজুর!
-জী! বলুন, কী হয়েছে? উম্মে ইবরাহিম! এতো ব্যস্থ হয়ে ডাকছেন যে?

- ইমাম সাহেব হুজুর একটি শুভ স্বপ্নের কথা বলতে এসেছি।
-জী! অবশ্যি বলে ফেলুন।

তিনি পুরো ঘটনা খুলে বলেন।

দুই.

উম্মে ইবরাহিম বসরা শহরের সম্ভ্রান্ত পরিবারে এক পরহেজগার নারী। বংশ পরিচয়ে হাশেমী। তার সময়ে শত্রুরা মুসলিম ভূমিতে আক্রমণ করে বসে। মুসলমানদেরকে এলো পাতারে মারতে শুরু করে। তখন মুসলমানদের আত্মমর্যাদায় চরম আঘাত হানে, কাফেরদের এ নিষ্ঠুরতা।

তখন ইসলামি নেতারা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, বলে বসরা নগরির অলিতে গলিতে ডাকছে। তরুণ যুবকদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ à