বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ যুবকের ভাসমান লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর খিলগাঁওয়ে ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল ৯টার দিকে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।

মারা যাওয়া ওই যুবকের নাম আবুল হোসেন (৩২)। তার আর কোনো পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই যুবক খিলগাঁও তিলপাপাড়া সাত নম্বর কালভার্টের ড্রেনে পড়ে নিখোঁজ হন।

যুবকটির সন্ধানে গতকালই ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য উদ্ধারকাজ শুরু করে।  কিন্তু বেলা দেড়টা পর্যন্ত তার খোঁজ মেলেনি।আজ সকালে ঘটনাস্থল থেকে একটু দূরে তার লাশ পাওয়া যায়।

নিহত যুবক ‘ভবঘুরে’ ছিলেন। ড্রেনের আশেপাশে পরিত্যক্ত জিনিস কুড়াতে গিয়ে তিনি ড্রেনে পড়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ