বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

টিকা দিতে আইনজীবীদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টিকা পেতে অগ্রাধিকার তালিকায় বার কাউন্সিলের তালিকাভুক্ত সব আইনজীবীকে অন্তর্ভুক্ত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩০ জুন) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মুহা. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।

বৃহস্পতিবার (১ জুলাই) ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, আইনজীবী অ্যাডভোকেট জেড আই খান পান্না, সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

এ ছাড়া রিটের শুনানিতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন তার মতামত দেন।

আইনজীবীরা জানান, করোনা টিকা প্রদানের অগ্রাধিকার তালিকায় ১৯ ধরনের ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত রয়েছে। এই তালিকায় বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্ত আইনজীবীদের অন্তর্ভুক্তি চেয়ে গত ১১ এপ্রিল রিট আবেদন করেন অ্যাডভোকেট মুহা. আবু তালেব।

এর আগে গত ৩১ মার্চ সরকারের সংশ্লিষ্টদের আইনি নোটিশ দেন। নোটিশের জবাব না পেয়ে রিট আবেদন করা হয়। এ রিট আবেদনে গত ১৩ এপ্রিল রুল জারি করেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ