মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারো নেই: ইসলামী আন্দোলন সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা সরকার সিদ্ধান্ত থেকে সরে আসায় বিক্ষোভ মিছিল স্থগিত করল বিকেএম শিগগিরই ভিটামিন এ ক্যাম্পেইন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘তাৎক্ষণিক প্রতিবাদ হিসেবেই ভারতে প্রবেশ না করে ফিরে এসেছি’  সনদ নিয়ে ওঠা অভিযোগের জবাবে মুখ খুললেন ইফা ডিজি মুহিব্বুল্লাহিল বাকী আদ্-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী আলেমের পদস্খলন: একটি সূক্ষ্ম অধ্যায় মহাখালী-তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের অবরোধ হিফজুল কুরআনের শিক্ষার্থীদের জন্য রাবেতার নতুন আরবি কর্মসূচি চালু

সাইবার নিরাপত্তায় বিশ্বের দ্বিতীয় সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: সাইবার সিকিউরিটির দিক দিয়ে বিশ্বের ১৯৩টি দেশের মধ্যে দ্বিতীয় এবং এশিয়ার প্রথম স্থান অধিকার করেছে সৌদি আরব। জাতিসঙ্ঘের বিশেষ সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এ তথ্য জানিয়েছে।

সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০১৮ সালে সাইবার সিকিউরিটিতে সৌদি ১১ পয়েন্ট এগিয়েছিল। কিন্তু ‘ভিশন ২০৩০’ শুরুর পর থেকে ৪০ পয়েন্টের বেশি উন্নীত হয়েছে। ২০১৭ সালে সৌদি সাইবার সিকিউরিটিতে বিশ্বের ৪৬তম স্থানে ছিল। এরপর থেকে সৌদির সাইবার সিকিউরিটিতে অগ্রগতি হয়েছে।

সৌদির সাইবার সিকিউরিটির এই অর্জনকে অসাধারণ হিসেবে ব্যক্ত করেছে দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি।

সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষ বলেছে, আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি পাঁচটি মূল বিষয় নিয়ে কাজ করে। এর মধ্যে- সাইবার সিকিউরিটির স্তর বাড়ানো, অভিজ্ঞতা বিনিময়, আইনী, প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক অক্ষ, কর্মক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও, সাইবার সিকিউরিটির দেশগুলিকে নিশ্চিত করতে হবে, তারা ৮০টি মূল লক্ষ্য অর্জন করেছে।

সৌদি আরব আন্তর্জাতিক সাইবার সিকিউরিটির এই পাঁচটি মূল বিষয়ে কাঙ্খিত লক্ষ পর্যন্ত পৌঁছতে পেরেছে। আর  সাইবারসিকিউরিটি, নীতি ধারাবাহিকতা, শাসন পদ্ধতির কাঠামো ও মান নিয়ন্ত্রণ এবং সাইবার সুরক্ষা সম্পর্কিত নির্দেশনাগুলোর প্রতি প্রয়োজনীয় লক্ষ্য রাখার মাধ্যমে দেশটির কর্তৃপক্ষ আন্তর্জাতিক সাইবার সিকিউরিটিতে এই উন্নতি করতে সক্ষম হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ