সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’  পৌনে ৬ কোটি টাকার সড়কে কাজ এগিয়েছে মাত্র ২০ শতাংশ, মানববন্ধনে স্থানীয়রা আকিজ ফাউন্ডেশন মাদরাসায় নিয়োগ দেওয়া হবে ১৯ জনকে

সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা এলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চীনের সিনোফার্ম থেকে কেনা আরও ১০ লাখ ডোজ করোনা টিকা শনিবার (৩ জুলাই) সকাল পৌনে ছয়টার দিকে ঢাকায় পৌঁছেছে।

এর আগে শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। এ নিয়ে ছয় ঘণ্টার ব্যবধানে সিনোফার্মের মোট ৩০ লাখ ডোজ করোনার টিকা পেল বাংলাদেশ।

এর আগে ১৯ জুন চীন থেকে উপহার হিসেবে ১১ লাখ ডোজ টিকা পেয়েছিল বাংলাদেশ। সিনোফার্মের কাছ থেকে সরকার দেড় কোটি টিকা কেনার চুক্তি করেছে। এরমধ্যে ৩০ লাখ ডোজ এলো।

এছাড়া শুক্রবার (২ জুলাই) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাষ্ট্রের ১২ লাখ ডোজ মডার্নার টিকা এসে পৌঁছায়। টিকা সরবরাহের বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে মডার্নার এই টিকা পেল বাংলাদেশ। সব মিলে মাত্র আট ঘণ্টার ব্যবধানে ৩২ লাখ ডোজ টিকা দেশে এলো।

টিকা গ্রহণকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগস্টে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আবারো অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার টিকা আসবে। এছাড়া বিভিন্ন উৎস থেকে আগামী ডিসেম্বরের মধ্যে ১০ কোটি ডোজ টিকা সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। তখন আর টিকার সংকট তৈরি হবে না বলে জানান তিনি।

এর আগে কোভ্যাক্স থেকে বাংলাদেশ ১ লাখ ডোজ ফাইজারের টিকা পেয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ