শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যে আট মূলনীতির উপর প্রতিষ্ঠিত কওমি মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।। কওমি মাদরাসা একটি ইতিহাসের নাম। যা প্রতিষ্ঠিত হয়েছিলো আটটি মূলনীতির উপর ভিত্তি করে। যে মূলনীতিগুলো ইসলাম ও মানবতার প্রেরণার বাতিঘর হয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বের প্রতিটি দেশে। আলো ছড়াচ্ছে কোটি কোটি জনপদে। মানুষের হৃদয় আত্মায় মিশে আছে যাদের ঈমান আমল ও ফিকহের সুঘ্রাণ।

১৮৬৬ সালের ৩০ মে ভারতের দেওবন্দের ছাত্তা মসজিদের বারান্দায় ডালিম গাছের নিচে মাত্র একজন উস্তাদ মোল্লা মাহমুদ ও মাত্র একজন ছাত্র মাহমুদুল হাসানকে দিয়ে যে ইলমি বাতিঘরের গোড়াপত্তন করা হয়। কালের আবর্তনে সেই বাতিঘরের লক্ষ লক্ষ শাখা প্রশাখা আজ সারা বিশ্বের আনাচে কানাচে ইলমের নূর ছড়িয়ে যাচ্ছে।

আসুন জেনে নেই যে মূলনীতিগুলোর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিলো প্রেরণার বাতিঘর কওমি মাদরাসা

উসূলে হাসতেগানা বা আষ্ট মূলনীতি
১। যথাসম্ভব মাদরাসার আসাতিযায়ে কিরাম ও মুলাযেমদের অধিক হারে চাঁদা আদায়ের বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে হবে। নিজেও এর জন্য চেষ্টা করবে। অন্যের মাধ্যমেও চেষ্টা করাবে। মাদরাসার হিতাকাঙ্ক্ষীদেরও এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে।

২। যেভাবেই হোক মাদরাসার ছাত্রদের খানা চালু রাখতে হবে এবং ক্রমান্বয়ে তা বৃদ্ধি করার ব্যাপারে মাদরাসার হিতাকাঙ্ক্ষী ও কল্যাণকামীদের সর্বদা সচেষ্ট থাকতে হবে।

৩। মাদরাসার উপদেষ্টাগণকে মাদরাসার উন্নতি, অগ্রগতি এবং সুষ্ঠু ও সুশৃংখল ব্যবস্থাপনার দিকে সর্বদা লক্ষ্য রাখতে হবে। স্বীয় মত প্রতিষ্ঠার একগুঁয়েমী ভাব যাতে কারো মাঝে সৃষ্টি না হয়- সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আল্লাহ না করুন যদি এমন অবস্থা দেখা দেয় যে- উপদেষ্টাগণ স্ব-স্ব মতের বিরোধিতা কিংবা অন্যের মতামতকে সমর্থন করার বিষয়টি সহনশীলতার সাথে গ্রহণ করতে পারছেন না; তাহলে এ প্রতিষ্ঠানের ভিত্তিমূল নড়বড়ে হয়ে পড়বে।

যথাসম্ভব মুক্তমনে পরামর্শ দিতে হবে এবং অগ্র-পশ্চাতে মাদরাসার শৃংখলা রক্ষার বিষয়টিই লক্ষ্যণীয় হতে হবে। স্ব-মত প্রতিষ্ঠার মনোভাব রাখা যাবে না। এজন্য পরামর্শদাতাকে মতামত প্রকাশের ক্ষেত্রে তার মতামত গ্রহণীয় হওয়ার ব্যাপারে অবশ্যই আশাবাদী হওয়া চলবে না। পক্ষান্তরে শ্রোতাদের মুক্ত মন ও সৎ উদ্দেশ্য নিয়ে তা শ্রবণ করতে হবে। অর্থাৎ এর