শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মাদরাসা খোলা-হেফাজত নেতাদের গ্রেপ্তার বিষয়ে আল্লামা বাবুনগরীকে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে বৈঠ‌ক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব‌লে‌ছেন, লকডাউ‌নে বন্ধ থাকা মাদ্রাসা খু‌লে দি‌তে এবং মাদ্রাসা ছাত্র-শিক্ষক‌দের গ্রেপ্তার না করতে সরকা‌রের কাছে অনু‌রোধ জানিয়েছেন হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে আল্লামা বাবুনগরীকে বলা হ‌য়ে‌ছে, ক‌রোনা প‌রি‌স্থি‌তি পর্যা‌লোচনা ক‌রে মাদ্রাসা খোলার বিষ‌য়ে সিদ্ধান্ত নে‌বে সরকার। আর নি‌র্দোষ কাউকে গ্রেপ্তার করা হ‌বে না।

সোমবার রাত ১১টার দিকে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

এর আগে রাত পৌ‌নে ৯ টায় মন্ত্রীর ধানম‌ন্ডির বাসায় যান হেফাজত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। সংগঠন‌টির মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জিহাদী এ সময় তার স‌ঙ্গে ছি‌লেন। রাত ১০টার দি‌কে তারা মন্ত্রীর বাসভবন থে‌কে বে‌র হন।

মন্ত্রীর বাসা থে‌কে গা‌ড়ি‌তে ক‌রে বে‌রি‌য়ে সরাস‌রি খিলগাঁও‌য়ের মাখজানুল উলুম মাদ্রাসায় চ‌লে যান হেফাজত নেতারা।  বৈঠক বিষয়ে কোন কথা ব‌লেন‌নি হেফাজ‌তের কো‌নো নেতাই।

সোমবার সকালে চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন আল্লামা জুনায়েদ বাবুনগরী। এরপর বারডেম হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ