নুরুদ্দীন তাসলিম।।
কওমি মাদ্রাসার সিলেবাসে আধুনিকায়ন নিয়ে বিবিসি বাংলার করা এক প্রতিবেদনে সৃষ্ট পরিস্থিতির ওপর বক্তব্য দিয়েছেন জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড বাংলাদেশের সহ-সভাপতি, তাহাফফুজে মাদারিসে কওমিয়া বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ও দারুল উলুম রামপুরার মোহতামিম মাওলানা ইয়াহইয়া মাহমুদ।
৫ জুলাই (সোমবার) ভিডিও বার্তার মাধ্যমে এ বক্তব্য দেন তিনি।
ভিডিও বার্তায় দেওয়া বক্তব্যে মাওলানা ইয়াহইয়া মাহমুদ বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় কিছু বক্তব্য তুলে ধরছি। প্রথমে আমি বলতে চাই কওমী সনদের স্বীকৃতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারো চাপে পড়ে দেননি। বরং তারা স্বপ্রণোদিত হয়ে আন্তরিকতার সাথে এই সনদের স্বীকৃতি দিয়েছেন। এক্ষেত্রে কারো কোন হস্তক্ষেপের' ফাঁকফোকর রাখা হয়নি।
তিনি বলেন, ‘আজ থেকে চার পাঁচ দিন আগে বিবিসি বাংলার একটি প্রতিবেদন হয়েছে, তা আমি নিজেও পড়েছি, এতে আমার মনে হয়েছে এ বিষয়টি পুরোপুরি মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন যারা আন্তরিকভাবে কওমী সনদের স্বীকৃতির ব্যাপারে ভূমিকা রেখেছেন তাদের নলেজের বাইরে হয়েছে।
তিনি বলেন, প্রতিবেদনে শিক্ষা উপমন্ত্রী কিছু কথা বলেছেন, এটা তার ব্যাক্তিগত কথা, একে সরকারের নীতিনির্ধারকদের কথা বলে আমরা বিশ্বাস করতে চাই না। কারণ প্রধানমন্ত্রী অত্যন্ত সদিচ্ছায় এই সনদের স্বীকৃতি দিয়েছেন, এক্ষেত্রে তার দৃষ্টিভঙ্গি ছিল স্বাধীনতার বিরোধী শক্তি দেশে ইসলামী সেক্টরগুলোর দখল করে রেখেছে , কিন্তু যারা অসাম্প্রদায়িক ও দেওবন্দের চেতনা লালনকারী তাদেরকে কেন এসব সেক্টর থেকে বঞ্চিত করা হচ্ছে?- এই মর্মবেদনা থেকে প্রধানমন্ত্রী স্বীকৃতি দিয়েছেন।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন, কওমি সনদের স্বীকৃতির প্রজ্ঞাপনে এ বিষয়টি স্পষ্ট রয়েছে যে, কওমি মাদ্রাসাগুলো সম্পূর্ণ স্বাধীনভাবে চলবে। সরকারের পক্ষ থেকে এখানে কোনো হস্তক্ষেপ চলবে না; তবে এতটুকু রয়েছে যে মাঝে মাঝে শিক্ষা মন্ত্রণালয়কে হায়াতুল উলিয়া তাদের কাà¦