শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকায় চিকিৎসাধীন জমিয়ত নেতাকে দেখতে গেলেন মহাসচিব আফেন্দী বুফে রেস্তোরাঁয় যা খাবেন, যেসব এড়িয়ে চলবেন ত্রাণ বিতরণে গিয়ে দুর্ঘটনায় আহত ইসলামি সংগীতশিল্পী আবু সুফিয়ান অকল্যান্ডে মসজিদ উদ্বোধন, জুমার খুতবা দিলেন রাবেতার মহাসচিব জুলাই শহীদদের স্মরণে দোয়া ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারকে পাকা ঘর দেবে আস-সুন্নাহ, তালিকা শুরু আন্দোলনের ডাকের মুখে কলকাতায় মসজিদে নামাজে নিষেধাজ্ঞা ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মঞ্চ ভেঙ্গে পড়ে গেলেন অর্থমন্ত্রী রাজধানীর কামরাঙ্গীরচরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড বন্যাদুর্গতদের সহায়তায় সরকারি-বেসরকারি উদ্যোগ অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী 

মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোট মহাসচিব মুফতী ফয়জুল্লাহর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সাবেক যুগ্ম মহাসচিব ও মাসিক কাবার পথে’র সম্পাদক, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।

আজ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়া রহ. একজন গবেষক আলেম, লেখক ও সম্পাদক ছিলেন। বাংলা সাহিত্যে তাঁর অবদান অতুলনীয়। পাশাপাশি তিনি ইসলামী রাজনীতির অঙ্গনেও পরিচিত মুখ ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করেছেন। রাজপথে দেশ, জাতি ও ইসলামের পক্ষে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

মুফতী ফয়জুল্লাহ আরও বলেন, মাওলানা সাইফউদ্দীন ইয়াহইয়ার ইন্তেকালে জাতি একজন গুণী ও বিদ্বান আলেম আলেমকে হারালো। যার শূন্যতা সহজে পূরণীয় নয়।

তিনি বলেন, বন্ধুপ্রতীম এই আলেমের ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি, মরহুমের পরিবার, আত্মীয়, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহর শাহী দরবারে কায়মানোবাক্যে দোয়া করছি- হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করে নিন। আমীন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ