সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা ‘সীমিত আয়ের মানুষের জন্য মানসম্মত বাসস্থান নিশ্চিত করা সরকারের অঙ্গীকার’ 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মাদ্রাসা খোলার ভুয়া নিউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

‘দেশের সব হাফিজিয়া মাদ্রাসা ও হিফজখানা ১২ জুলাই থেকে চালুর অনুমতি দিয়েছে সরকার’।- এই শিরোনামে একটি নিউজ ভাইরাল হয়েছে গতকাল থেকে।  সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেককেই শেয়ার দিতে দেখা গেছে নিউজটি। এতে ব্যাপক ভুল বোঝাবোঝির সৃষ্টি হয়েছে মাদরাসার শিক্ষক ও ছাত্র মহলে। অনেকের মনে সন্দেহ ও প্রশ্ন- আগামী ‘১২ জুলাই ( সোমবারই) কি তবে খুলছে দেশের হিফজখানাগুলো?

‘১২ জুলাই’ হিফজখানা খোলার নিউজটি সঠিক নয়। এটি মূলত গত বছরের ( ২০২০ সালের ৮ জুলাই, বুধবার) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হেফজখানা খোলা  সংক্রান্ত জারি করা পুরোনো একটি বিজ্ঞপ্তি।

[caption id="" align="alignnone" width="243"]No description available. সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে মাদরাসা খোলার গত বছরের পুরোনো নিউজ।[/caption]

নতুন করে এ বছরের ৮ জুলাই (গতকাল বৃহস্পতি বার) ভুলবশত নিউজটি কেউ  শেয়ার দিলে তা মুর্হূতেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। কেউ কেউ ভেবে নেন আগামী ‘১২ জুলাই’ (সোমবার)  খুলছে দেশের হিফজখানাগুলো।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে  ২০১৯ সালের ডিসেম্বরে  প্রথমে শনাক্ত হয় করোনা ভাইরাস। এরপর ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। বাংলাদেশে গত বছরের ৮ মার্চ প্রথম ধরা পড়ে করোনা রোগী। এর ১০ দিন পর ১৮ মার্চ এই রোগে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। ১৭ মার্চ বন্ধ ঘোষণা করা হয় দেশের সব ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রায় ৪ মাস পর গত বছরের ১২ জুলাই থেকে মাদরাসার হেফজ বিভাগ ও আগস্টে কিতাব বিভাগ খোলার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে ধর্ম মন্ত্রণালয়।

তবে রমজানের আগে করোনা সংক্রমণের উর্ধ্বগতির কথা জানিয়ে অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানের মতো আবারো বন্ধ ঘোষণা করা হয় দেশের সব মাদরাসার হেফজ ও কিতাব বিভাগ। এরপর এখন পর্যন্ত মাদরাসা খোলার ব্যাপারে কোন সিদ্ধান্ত জানানো হয়নি শিক্ষা মন্ত্রণালয় থেকে।

কেএল