রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

সুইডেনে বিধ্বস্ত বিমানে থাকা সবাই মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দেশ সুইডেনে ৯ আরোহী নিয়ে বিধ্বস্ত ছোট বিমানের সকল যাত্রীই মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

স্কাইডাইভিংয়ের কাজে ব্যবহৃত ডিএইচসি-২ মডেলের বিমানটি রাজধানী স্টকহোম থেকে ১০০ মাইল দূরে বৃহস্পতিবার (৮ জুলাই) বিধ্বস্ত হয়েছিল।

ছোট ওই বিমানে আট জন স্কাইডাইভার ও পাইলটসহ মোট নয় জন আরোহী ছিলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ওরেব্রো বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হলে তাতে আগুন ধরে যায়।

প্রাথমিকভাবে পুলিশ ‌‘একাধিক’ মানুষ মারা গেছে জানিয়ে বলেছিল, মারাত্মক আহত এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবারে পুলিশ বিমানটির সব আরোহীর মৃত্যুর খবর জানাল।

স্থানীয় একটি স্কাইডাইভিং ক্লাব এক সপ্তাহের জন্য বিমানটি ভাড়া নিয়েছিল। সাধারণত সপ্তাহজুড়ে স্কাইডাইভিংয়ের ঘটনা ঘটে না। দেশটির কর্তৃপক্ষ একে ‘ভয়াবহ দুর্ঘটনা’ বলে অভিহিত করেছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ