রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের ‘লক্ষাধিক ধর্মীয় শিক্ষক নিয়োগই অধিকতর যুক্তিসঙ্গত’ ‘৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগে জট কাটাতে কাজ চলছে’ অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

আবারও ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আবারও ইথিওপিয়ার নির্বাচনে জয়লাভ করেছেন আবি আহমেদ। বিলম্বিত নির্বাচনে তিনি অপ্রতিরোধ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে দেশটির নির্বাচন বোর্ড শনিবার নিশ্চিত করেছে।

নির্বাচন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আবি আহমেদের প্রোসপারিটি পার্টি ৪৩৬টি আসনের মধ্যে ৪১০টি আসনে জয়লাভ করেছে। ফলে আরও পাঁচ বছরের জন্য তিনিই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। খবর বিবিসির।

তবে নিরাপত্তা এবং অন্যান্য সমস্যার কারণে দেশটির এক পঞ্চমাংশ মানুষ নির্বাচনে অংশ নিতে পারেননি। যুদ্ধ-সংঘাতে বিপর্যস্ত টাইগ্রে অঞ্চলে ভোট অনুষ্ঠিত হয়নি। সেখানে হাজার হাজার মানুষ দুর্ভিক্ষের মধ্যে জীবন কাটাচ্ছে। ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে আলাদাভাবে নির্বাচন করার কথা থাকলেও টাইগ্রেতে নির্বাচনের কোনও তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি।

এদিকে, দেশটিতে আরও আগেই নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে নির্বাচনের তারিখ পেছাতে হয়েছিল। নির্বাচনে আশানুরূপ ফল পাওয়ার পর এক টুইটবার্তায় নোবেল জয়ী আবি আহমেদ এই নির্বাচনকে ‘ঐতিহাসিক নির্বাচন’ বলে উল্লেখ করেছেন।

আগামী অক্টোবরে নতুন সরকার গঠনের কথা রয়েছে। তবে ইতোমধ্যেই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধী দলগুলো অভিযোগ করেছে, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি অভিযানের কারণে তাদের নির্বাচনের প্রস্তুতি নিয়ে যে পরিকল্পনা ছিল তা ভেস্তে গেছে।

এদিকে, রাষ্ট্রীয়ভাবে পরিচালিত ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন (ইএইচআরসি) জানিয়েছে, বিভিন্ন স্থানে পর্যবেক্ষণ করে তারা কোনও গুরুতর বা ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখতে পাননি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ