মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর
উস্তাদ নুমান আলী খান। আপাদমস্তক কুরআনের আলোকে সাজানো বিশ্বখ্যাত আমেরিকান দায়ী। পাকিস্তানি বংশোদ্ভূত একজন ইসলামি বক্তা। নুমান আলী খান ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট বেশ জনপ্রিয়। আজ থাকছে আল্লাহর সৃষ্টি মানুষ নিয়ে সুরা আরাফের আলোকে তার অসাধারণ খুৎবার বাংলা অনুবাদ।
তিনি বলেন, আজকের খুৎবায় আমার নিয়ত হল, ইনশাআল্লাহ, কুরআনের ৭ম সূরার কয়েকটি আয়াতের উপর কিছু ভাবনা শেয়ার করা। সূরাটি হলো, সূরাতুল আ'রাফ। সুরাতুল আ’রাফের শুরুর দিকে আল্লাহ্ আজ্জা ওয়া জাল্লা আদম আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেন। এই ঘটনার কিছু কিছু বিবরণ কুরআনের মোট সাত জায়গায় পাওয়া যায়। প্রতিবার ঘটনার নতুন কিছু দিক তুলে ধরা হয়েছে। সুতরাং এটা ঘটনার পুনরাবৃত্তি নয়। বরং একই ঘটনার ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি। তাই সুরাতুল আরাফে ঘটনার নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি বর্ণনা করা হয়েছে। এখান থেকে যে শিক্ষা আমরা লাভ করবো তা একেবারেই অনন্য। আপনি এ শিক্ষা বাকারায় পাবেন না, পরের দিকের সূরা সাফফাত বা অন্য সকল স্থানে ঘটনার যে বিবরণ দেয়া হয়েছে সেখানেও এই শিক্ষা পাবেন না।
এটা কুরআন অধ্যয়নের মূলনীতির অংশ। কেউ হয়তো বলতে পারে, আমি তো নবীদের ঘটনা জানি। আমি ইতোমধ্যে আদম আলাইহিস সালামের ঘটনা জানি বা মুসা আলাইহিস সালামের ঘটনা প্রভৃতি জানি। প্রকৃতপক্ষে, প্রতিবার আল্লাহ যখন কোনো ঘটনা বর্ণনা করেন তিনি আসলে আপনাকে ভিন্ন ভিন্ন কিছু পাঠ শিক্ষা দিচ্ছেন এবং পৃথক পৃথক প্রজ্ঞা শিক্ষা দিচ্ছেন।
তিনি বলেন, আজ আপনাদের জন্য সে প্রজ্ঞাগুলোর একটির উপর গুরুত্ব দিবো। আর তা হলো, শুরু থেকে আল্লাহ কীভাবে মানব জাতির সৃষ্টি নিয়ে কথা বলেছেন। খুৎবার শুরুতে আমি আয়াতটি তিলাওয়াত করেছি। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, وَلَقَدْ خَلَقْنَاكُمْ - আমি তোমাদের সৃষ্টি করেছি, ثُمَّ صَوَّرْنَاكُمْ - (অধিকন্তু, আমি শুধু তোমাদের সৃষ্টি করিনি) আমি তোমাদের রূপও দান করেছি। আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ পর্বত সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টি করেছেন অনিন্দ্য সুন্দর ঝর্ণাধারা। আল্লাহ সৃষ্টি করেছেন সম্প্রসারিত মহাবিশ্ব। আল্লাহ সৃষ্টি করেছেন ঝিকমিক করা তুষার কণা, বরফ কণা। আল্লাহর সৃষ্টি সবকিছুতেই আছে মনকাড়া সৌন্দর্য।
আল্লাহ স্বাভাবিক বর্ণনাভঙ্গির বাহিরে গিয়ে কোনো কিছুর সৌন্