আওয়ার ইসলাম ডেস্ক: খুলনা বিভাগের ১০ জেলায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে খুলনা বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৯৩ জনে। এর মধ্যে খুলনা জেলায় ৪১৬ জন এবং কুষ্টিয়ায় ৩৪১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই বিভাগে করোনা শনাক্ত করা হয়েছে আরও এক হাজার ৫৯১ জনের।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. রাশেদা সুলতানা আজ রোববার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। ডা. রাশেদা সুলতানা জানান, খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৫৯১ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগের দিন ৭৭২ জনের করোনা শনাক্ত করা হয়েছিল। শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৬০ জনের মধ্যে খুলনার ১৪ জন, বাগেরহাটের দুজন, যশোরের ছয় জন, নড়াইলের সাত জন, মাগুরার চার জন, ঝিনাইদহের তিন জন, কুষ্টিয়ার ১৩ জন, চুয়াডাঙ্গার ছয় জন, মেহেরপুরের পাঁচ জন রয়েছেন।
করোনা সংক্রমণের শুরু থেকে আজ রোববার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৭১ হাজার ৫৫০ জন। করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫৯৩ জনে। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৬ হাজার ২৯৯ জন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক করোনা শনাক্তের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিভাগে শনাক্ত ও মৃত্যুর সংখ্যার দিক থেকে খুলনা জেলা শীর্ষে রয়েছে। এ জেলায় মোট মৃত্যু হয়েছে ৪১৬ জনের। এ ছাড়া কুষ্টিয়ায় ৩৪১ জন, যশোরে ২১৮ জন, চুয়াডাঙ্গায় ১২১ জন, মেহেরপুরে ৮০ জন ও ঝিনাইদহে ১৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে, খুলনা বিভাগের মধ্যে খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৩১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৮৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১৬ জন। এবং সুস্থ হয়েছে ১২ হাজার ৭৬৪ জন।
বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো চার হাজার ৫৬৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ১০০ জন এবং সুস্থ হয়েছে তিন হাজার ২৫১ জন।
সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৫৭ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৩৮০ জনের এবং মারা গেছে ৭৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ১২০ জন।
যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১৩৯ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৩০৩ জনের। এ ছাড়া মৃত্যু হয়েছে ২১৮ জনের এবà