বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


রাজধানীর ভাটারায় বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার, আটক ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর ভাটারা থানার ১০০ ফিট নূরেরচালা এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ