সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এলপিজির দাম বাড়িয়ে সরকার দুর্বৃত্তদের পক্ষ নিয়েছে: গাজী আতাউর রহমান কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ! ফজরের আজানের মাঝখানে মুয়াজ্জিনকে ছুরিকাঘাত! শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দ বানাতে চায় সরকার: প্রধানমন্ত্রী নবীজির বিনয় থেকে উম্মতের শিক্ষা শিশুরা জাতির ভবিষ্যৎ, তাদের দক্ষ করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের নির্দিষ্ট জায়গায় বসলে হকারদের উচ্ছেদ করা হবে না: ডিএসসিসি প্রশাসক এলপিজির মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের সচেতন আহলে সুন্নাত ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৫ নভেম্বর কওমি মাদরাসার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হবে না: পীর সাহেব দেওনা

১৫-২২ জুলাই শিথিল থাকবে বিধিনিষেধ, ২৩ থেকে ফের কঠোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারী বিস্তার এড়াতে সরকার আরোপিত বিধিনিষেধ আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে বলে জানিয়েছেন প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার।

তবে আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে বলেও জানান তিনি।

সোমবার (১২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে সোমবার ( ১২ জুলাই) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়, কোরবানি ঈদ উপলক্ষে সারাদেশে চলমান বিধিনিষেধ কিছুটা শিথিল করে দেওয়া হয়েছে। বিশেষ করে পশুর হাটে বেচাকেনার বিষয় বিবেচনায় স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে  আগামী ২৩ জুলাই পর্যন্ত খোলা থাকবে শপিংমল ও দোকানপাট। এ ছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন।

চলমান কঠোর বিধিনিষেধ আগামী বুধবার (১৪ জুলাই) রাত ১২টা পর্যন্ত কার্যকর থাকবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ