সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ ।। ২০ আশ্বিন ১৪৩৩ ।। ২৪ রবিউস সানি ১৪৪৮


যে প্রভায় আমি বিভাময়: আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সালটা মনে নেই। মনে রাখার চেষ্টাও করিনি। জামিয়া ইমদাদিয়া কিশােরগয়ে হেদায়াতুন্নাহু পড়ি। আশৈশব শিক্ষাগুরু হযরত মাওলানা কুত্বুদ্দীন রহ.-এর কামরা থেকে মাদরাসার দক্ষিণ দালানের দিকে কী একটা কাজে যাচ্ছিলাম। সারিবদ্ধ কামরা, আসাতেযায়ে কেরাম বসবাস করেন। কোনার কামরাটার দরজা একটু ফাঁকা ছিল। নজর পড়ল ভিতরে।

সুবাহানাল্লাহ কী হেরিলাম! শ্বেতশুভ্র বসন, সফেদবর্ণের মাদানী দু’পাল্লা টুপি শিরােপরি ভূষিত। ছােট্ট অবয়বের এক মহান অস্তিত্ব প্রভু সমীপে নিবেদনরত। চোখ বিস্ফারিত হল । সারাটা কামরাই যেন শ্বেতশুভ্র শুচিতায় বিভাময় হয়ে আছে। আলাের ঝটকা প্রভা ছড়াচ্ছে। এত আলােময় মানুষ দেখেছি বলে মনে পড়ল না। তিনি যে বাহ্যিকভাবে এতটা ফর্সা ছিলেন, সে দিকে আমার নজরও গেল না। হৃদয়ের তাবৎ নূরময়তায় গাত্রবর্ণ ছিল উজ্জ্বল। চেহারা দ্যুতিময়।

এই ছিল আপাদমস্তক হাদীস বিশারদ, শব্দের পরতে পরতে ডুব দিয়ে জ্ঞানসমুদ্রের মণিমাণিক্যআহারী সত্তা হযরত মাওলানা কাজী মু'তাসিম বিল্লাহ রহ.-এর সাথে এই অধমের প্রথম দর্শন।

‘ফির তাে মর মিটা’। সঁপে দিলাম অজান্তে নিজেকেই। এই অধম বঙ্গভাষা চর্চায় তখন অতিউৎসাহী। বাঙালিত্বের ফযীলত অন্বেষায় উদগ্রীব। ক্রমে প্রতীতি পেলাম হযরত মাওলানাও এ বিষয়ে একান্ত একনিষ্ঠ। কত দিন বলেছেন, বড় কাটারা মাদরাসায় পড়ানাের। সময় প্রতিদিন বিকালে গাঁটের পয়সা খরচ করে পাবলিক লাইব্রেরিতে আসতেন, আর তারাশঙ্কর, মনােজবসু, শংকর, যাযাবর, বিমলমিত্র, মুজতবা আলীদের গােগ্রাসে গিলতেন। একদিন বললেন, আজ তিন রাত ঘুমাইনি। বিমলমিত্রের ‘কড়ি দিয়ে কিনলাম’ খতম হল।

এই অধমও একটু আধটু বঙ্গকীর্তন করি। বাবার কাছে মধুকবির মেঘনাদবধ সবে শেষ করে কালিদাসের মেঘদূতের পাঠ নিচ্ছি। রবীন্দ্র-নজরুল তাে নস্যি। মনে আর স্বভাবে মিলে গেল। অবসরে কাজী হুজুরের কাছে ঘুরঘুর করি। তিনিও হয়তাে বনেদী মাদরাসার পরিবেশে এই বঙ্গসন্তান পেয়ে আহ্লাদিত হয়েছিলেন। সেকালে বিষয়টা ছিল দুর্লভ। তাই নিজেকে উজাড় করে গড়ে পিটে নিচ্ছিলেন অধমকে। তালীম ও সতর্ক তরবিয়তের সেই শুরু। মরণভেলার শেষ তীর্থ পর্যন্ত যা অবিচ্ছিন্ন নিরবধি অব্যাহত ছিল।

হযরত কাজী হুজুর রহ.ছিলেন দেদীপ্যমান মহাভাষ্কর শায়খুল ইসলাম মাদানী রহ.এর চেতনায় আপ্লুত। এক রত্তি তা থেকে হটা ছিল তার জন্য মৃত্যুতুল্য। এই আমাকেও রাঙ্গà¦