বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

কাল থেকে হাইকোর্টে বসছে ৩৮ বেঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান লকডাউন পরিস্থিতি কিছুটা শিথিলের প্রথম দিন বৃহষ্পতিবার হাইকোর্ট বিভাগে ৩৮টি বেঞ্চ বসছে। এর মধ্যে ২৫টি দ্বৈত বেঞ্চ ও ১৩টি একক বেঞ্চ বসবে। এই ৩৮টি বেঞ্চ ৬৩ জন বিচারপতি বিচার কাজ পরিচালনা করবেন।

আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত এসব আদালতে পুরোপুরি ভার্চুয়ালি বিচার কাজ পরিচালিত হবে। এসব বেঞ্চের এখতিয়ারও নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করেছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত পহেলা জুলাই থেকে আজ বুধবার পর্যন্ত সারা দেশে লকডাউন ছিল। এ কারণে এ ক’দিন জরুরী মামলা নিষ্পত্তির জন্য হাইকোর্ট বিভাগে মাত্র তিনটি একক বেঞ্চ ভার্চুয়ালি বসে।

সরকার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার থেকে ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত লকডাউন কিছুটা শিথিল করেছে। এমন পরিস্থিতিতে প্রধান বিচারপতিও হাইকোর্ট বিভাগের বেঞ্চ সংখ্যা বড়িয়ে দিয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ