বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

দেড় মাস পর গাবতলী কাউন্টারে টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেড় মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস। ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করায় আগামীকাল বৃহস্পতিবার থেকে শর্তসাপেক্ষে চালু হচ্ছে পরিবহন।

ফলে একদিন আগেই সরব হয়ে উঠেছে রাজধানীর গাবতলীর দূরপাল্লার বাস কাউন্টারগুলো। কেউ কেউ আগামীকালের জন্য প্রস্তুতি শুরু করলেও অনেকে যাত্রীদের কাছে টিকিট বিক্রিও করছেন।

বুধবার গাবতলী বাস টার্মিনালে এমন দৃশ্য চোখে পড়েছে।

দেড় মাস পর দূরপাল্লার বাস চালু হওয়ায় পরিবহন শ্রমিকদের মুখে হাসি ফুটেছে। সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে ছুটবে পরিবহনগুলো। তবে বাসযাত্রীদের গুনতে হবে দ্বিগুণ ভাড়া।

গাবতলী বাস টার্মিনালে বরিশাল লাইনের গোল্ডেন লাইন কাউন্টার সকাল ৯টায় খুলেছে। সকাল থেকে কিছু সময় পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ শেষ করে মঙ্গলবার রাতের বাসের টিকিট বিক্রি করছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ