বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

বিধিনিষেধ লঙ্ঘন: দুই সপ্তাহে রাজধানীতে গ্রেফতার ৯ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করে বিনা প্রয়োজনে বাইরে বের হওয়ায় দুই সপ্তাহে ঢাকায় মোট ৯ হাজার দুই জনকে গ্রেফতার করা হয়।

বিধিনিষেধ চলাকালীন সময়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে জরিমানা করা হয় ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা। এছাড়া বিধি-নিষেধ অমান্য করায় ট্রাফিক বিভাগ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে মোট ৮ হাজার ১৩৯টি মামলা দায়ের করে। ট্রাফিক বিভাগের মামলায় জরিমানার পরিমাণ ১ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭০ টাকা।

বুধবার (১৪ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, করোনা সংক্রমণ রোধে গত ১ জুলাই সকাল ৬টা থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ ঘোষণা দেয় সরকার। আরেক দফা সময় বাড়ানোর পর এ কঠোর বিধি-নিষেধের শেষদিন ১৪ জুলাই। এ সময়ে ডিএমপির সব থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ একযোগে এ অভিযান অব্যাহত রাখে।

এ সময় সরকার ঘোষিত বিধি-নিষেধ অমান্য করে বিভিন্ন অজুহাতে বাইরে বের হওয়ায় রাজধানীতে মোট ৯ হাজার ২ জন গ্রেফতার করা হয়েছে। এসময় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার ৯৯৯ জনকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বলেন, কঠোর বিধি-নিষেধের ১৪তম দিনে ডিএমপির ৮টি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে সরকারি বিধি-নিষেধ মানাতে অভিযান অব্যাহত রাখে।

তিনি বলেন, আজকে বিধি-নিষেধ অমান্য করার দায়ে ৪৬২ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০৫ জনকে ১ লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগ ৭৪৪টি গাড়ি থেকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ