বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ

কেরানীগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ জন দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কেরানীগঞ্জ এলাকায় একটি বাসায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের আগুনে একই পরিবারের ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রাজু আহমেদ (২৮) জান্নাত (৫) রোজা (৩) শারমিন (২৪) হাবিবুর রহমান (১৯)।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ১০টায় দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ৫ জন এসেছেন। তাদের মধ্যে রাজু আহমেদের ৩০ শতাংশ, শিশু জান্নাতের ২৬ শতাংশ, রোজার ৪৬ শতাংশ, শারমিনের ১০ শতাংশ এবং হাবিবুর রহমানের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। রাজুর মেয়ে রোজাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

জানা যায়, নতুন এলপি গ্যাসের সিলিন্ডার কিনে আনার পরে রান্নাঘরে চুলায় সংযোগ দেয়ার এক পর্যায়ে গ্যাস বের হচ্ছে কি না তা পরীক্ষা করার জন্য ম্যাচ দিয়ে আগুন জ্বালালে রান্নাঘরসহ সব ঘরেই আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় একই পরিবারের পাঁচ জন দগ্ধ হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ