বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গভীর রাতে গুলিস্তানে ট্রাকচাপায় নিহত ২ কর্মচারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পল্টনের গুলিস্তান বঙ্গবন্ধু এভিনিউ ফোয়ারার পাশে ট্রাকচাপায় দুই হোটেল কর্মচারী নিহত হয়েছেন। তারা হলেন- জাকির (৩০) ও শাকিল (১৫)। বৃহস্পতিবার (১৫ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফ হোসেন জানান, ডাস্টবিনে ময়লা ফেলে ফেরার সময় রাজ হোটেলের দুই কর্মচারী জাকির ও শাকিলকে চাপা দেয় একটি ট্রাক। এতে দুজনেই গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আশরাফ হোসেন আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ ট্রাকটিকে জব্দ ও চালককে আটক করেছে।

রাজ হোটেলের মালিক এস এম আলম শাহজাহান জানান, শাকিল ও জাকির হোটেলে অনেকদিন ধরে কাজ করতেন। বর্তমানে তারা হোটেলেই থাকতেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ