বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: দুই ডোজ টিকা নেওয়ার পরও ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ করোনায় আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তার দুই ডোজ করোনার টিকা নেওয়া ছিল।

সাজিদ জাভিদ বলেছেন, শুক্রবার রাতে অস্বস্তি লাগায় তিনি করোনার একটি র‍্যাপিড টেস্ট করিয়েছেন। এই পরীক্ষায় পজিটিভ এসেছে। পিসিআর টেস্টের ফল আসার আগ পর্যন্ত বাসায় আইসোলেশনে থাকবেন তিনি।

লন্ডনের সাবেক মেয়র সাজিদ জাভিদ গত জুনে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হন। করোনা মহামারির মধ্যে স্বাস্থ্যবিধি ভেঙে এক সহকারীকে চুমু খাওয়ায় সমালোচনার মুখে পদ ছাড়তে বাধ্য হয়েছিলেন আগের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

তখন অর্থমন্ত্রীর দায়িত্ব ছেড়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব পান পাকিস্তানি বংশোদ্ভূত সাজিদ জাভিদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ