বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


মাওলানা মাহমুদুল হাসান গুনবী রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বক্তা মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে তিন দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

আজ শনিবার (১৭ জুলাই) ঢাকার মুখ্য মহানগর আদালতের (সিএমএম) হাকিম মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের এই আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই মো. আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন মাওলানা গুনবীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।

আদালতে মাওলানা গুনবীর পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আইনজীবী মো. ফারুক হোসেনসহ বেশ কয়েকজন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে বিরোধিতা করেন মুখ্য মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দীন খান হিরন।

এসময় উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার (১৫ জুলাই) সকালে মাওলানা মাহমুদুল হাসান গুনবীকে গ্রেপ্তার করে র‌্যাব।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ