বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের

যেসব এলাকায় গ্যাস থাকবে না রোববার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রোববার পাইপলাইনের মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানীর বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাস জানায়, রাজধানীর তেজকুনিপাড়া, তেজগাঁও রেলওয়ে স্টেশন সংলগ্ন বটতলা মসজিদ এলাকা ও তেজগাঁও বিজ্ঞান কলেজ এলাকায় আবাসিক, সিএনজি, শিল্প, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকদের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইপলাইনের তিন জায়গায় বাল্ব প্রতিস্থাপনের জন্য এ সব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এদিকে করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে প্রতিষ্ঠানের সকল ডিভিশন, বিভাগ ও শাখা প্রধানদের ঈদের ছুটি বাতিল করেছে তিতাস গ্যাস। কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত শিফট ডিউটি অপরিবর্তিত থাকবে বলে এক আদেশে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ