মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর
উস্তাদ নুমান আলী খান। আপাদমস্তক কুরআনের আলোকে সাজানো বিশ্বখ্যাত আমেরিকান দায়ী। পাকিস্তানি বংশোদ্ভূত একজন ইসলামি বক্তা। নুমান আলী খান ধর্মীয় যুক্তিতর্কের জন্য মুসলিমদের নিকট বেশ জনপ্রিয়। আজ থাকছে শয়তান ও নির্লজ্জতা নিয়ে কুরআনের আলোকে তার অসাধারণ একটি খুৎবার বাংলা অনুবাদ।
আল কুরআনে নির্লজ্জতা এবং শয়তানের আলোচনাকে পৃথক করা যায় না। এই দুটি বিষয় একটি আরেকটির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আপনি যখন আল্লাহর অবাধ্যতা করেন, প্রতিবার যখন আল্লাহর অবাধ্য হন-এর মাধ্যমে আপনি আসলে আপনার কিছু কর্তৃত্ব শয়তানকে দিয়ে দিলেন। যখনই আল্লাহর অবাধ্য হন, শয়তান তখন আপনার উপর কিছুটা শক্তি অর্জন করে ফেলে। যত বেশি আপনি আল্লাহর নির্দেশের অবজ্ঞা করেন, শয়তান আপনার উপর ততবেশি শক্তিশালী হয়ে উঠে।
এমনকি শেষে এমন নাজুক অবস্থা হয়ে পড়ে যে, শয়তান তখন আপনাকে নির্দেশ দিতে শুরু করে, আর আপনিও তা পালন করতে শুরু করেন।
স্বাভাবিক অবস্থায় শয়তানকে শুধু কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা প্রদান করা হয়েছে। তার আপনার উপর জোর খাটানোর কোনো ক্ষমতা নেই। কিন্তু আপনি যদি তার কুমন্ত্রণা গ্রহণ করেন, তখন আপনার ঈমান দুর্বল হয়ে পড়ে। আর আল্লাহ দূরে সরে যান। শয়তান তখন আপনার উপর শক্তিশালী হয়ে উঠে। ফলে সে অনেক কিছু করতে পারে।
সূরা বাকারায় আল্লাহ সুবহানাহু ওয়াতায়ালা বলেন: اَلشَّیۡطٰنُ یَعِدُکُمُ الۡفَقۡرَ ‘শয়তান তোমাদের গরীব হয়ে যাওয়ার ভয় দেখায়।’ আয়াত: ২৬৮।
অর্থাৎ সে চায় না আপনি দান-সদকা করেন। সে আপনাকে দরিদ্রতার প্রতিশ্রুতি দেয়। তাই আপনি কৃপণতা প্রদর্শন করেন, আল্লাহর পথে ব্যয় করতে চান না।
এখন আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা বন্ধ করে দেন, আপনি কি আল্লাহর নির্দেশ অমান্য করছেন? হ্যাঁ। এর পরের বাক্য কী? وَ یَاۡمُرُکُمۡ بِالۡفَحۡشَآءِ ‘এবং সে তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ করে। (আয়াত: ২৬৮)
আল্লাহ বলেননি, ‘সে তোমাদেরকে অশ্লীল কাজের কুমন্ত্রণা দেয়’। না, না। বরং আল্লাহ বলেন, ‘সে তোমাদেরকে অশ্লীল কাজের আদেশ দেয়।’ কীভাবে সে নির্দেশ দেয়? অনেক সময় ছেলেরা এসে আমাকে বলে, ‘উস্তাদ, আমি আমার ফোনে খারাপ জিনিস দেখি। আমি নিজেকে বিরত রাখতে পারি না।’
‘হ্যাঁ, আমি জানি তুমি নিজেকে থামাতে পারো না। শয়তান তোমাকে আদেশ করছ