বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘চিকিৎসকদের পরামর্শে’ বাসায় টিকা নিতে চান খালেদা জিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চিকিৎসকদের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসভবন ফিরোজায় বসে করোনা ভাইরাসের টিকা নিতে চান।

খালেদা জিয়ার একান্ত সহকারী এবিএম আবদুস সাত্তার রবিবার দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

তিনি বলেন, “চেয়ারপারসনের চিকিৎসকেরা এই মুহূর্তে তাকে বাসার বাইরে নেওয়া নিরাপদ মনে করছেন না। তারা চাচ্ছেন তাকে বাসায় রেখেই টিকা দেওয়ার ব্যবস্থা করা হোক।”

তিনি বলেন, “আমরা চাচ্ছি সরকার যেন তার বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করে। সেটি না হলে তিনি কেন্দ্রে গিয়ে টিকা নেবেন।”

সাত্তার জানান, “করোনা ভাইরাসের ভ্যাকসিন (টিকা) গ্রহণে মোবাইল ফোনে নির্ধারিত তারিখ উল্লেখ করে একটি এসএমএস পেয়েছেন খালেদা জিয়া।”

তিনি বলেন, “বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় গুলশানের বাসভবন ফিরোজায় করোনা টিকা নিতে চান তিনি। কারণ করোনা ভাইরাসের ডেলটা ধরন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় খালেদা জিয়ার বাসার বাইরে যাওয়া কোনো ভাবেই নিরাপদ মনে করছেন না তার চিকিৎসকরা। বাসায় টিকা দেওয়ার জন্য সরকারের একজন মন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন বিএনপি মহাসচিব।”

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন দেশ রূপান্তরকে বলেছেন, “টিকার এসএমএস একটা আনুষ্ঠানিকতা। সেটা এসেছে। ঈদের আগেই যেকোনো সময় টিকা নিতে পারেন ম্যাডাম।”

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ