মোস্তফা ওয়াদুদ
নিউজরুম এডিটর
আল-হাইআতুল উলইয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের ১৪৪২ হিজরি/২০২১ খ্রিস্টাব্দের কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.২৫। ছাত্রদের পাশের হার ৭৯.৪২। ছাত্রীদের পাশের হার ৬৩.৬৩।
প্রকাশিত ফলাফলে রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা অসাধারণ সাফল্য অর্জন করেছে। এবছর বারিধারা মাদরাসা থেকে তাকমিল পরীক্ষায় অংশ নেওয়া মোট শিক্ষার্থী ছিলো ২১৩ জন। এর মাঝে সারাদেশের মেধা তালিকায় স্থান লাভ করেছে ২জন। মুমতায পেয়েছেন ২৪ জন, জায়্যিদ জিদ্দান পেয়েছেন ১০০ জন ও জায়্যিদ পেয়েছেন ৬৩ জন।
আরও পড়ুন: তাকমিলে সারাদেশে দ্বিতীয় ও চতুর্থ হয়েছেন গোলাপবাগ মহিলা মাদরাসার নাজিয়া ও এশা
প্রতি বছরই বারিধারা মাদরাসা ইর্ষণীয় ফলাফল অর্জন করে। এবছর বেফাকের পরীক্ষায়ও বেশ কয়েকটি সিরিয়ালসহ ১০০% পাস করেছে এ মাদরাসার ছাত্ররা।
এদিকে মাদরাসার ছাত্রদের এমন ফলাফলে শুকরিয়া জ্ঞাপন করে মাদরাসার শায়খুল হাদিস ও নাজিমে তালীমাত মুফতি মকবুল হোসাইন কাসেমী আওয়ার ইসলামকে বলেছেন, প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করি, যার মেহেরবানিতে আমাদের ছাত্ররা এমন ভালো রেজাল্ট করেছে। তারপর শুকরিয়া আদায় করি, মাদরাসার সম্মানিত শিক্ষক ও ছাত্রদের প্রতি, যাদের মেহনতের ফলে এমন রেজাল্ট সম্ভব হয়েছে।
আরও পড়ুন: তাকমিল পরীক্ষায় সারাদেশে প্রথম হয়েছেন মাদানীনগর মাদরাসার মাকতুম
সবশেষে সবার কাছে দোয়ার আবেদন করে তিনি বলেন, আমরা যেন এ ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো ভালো ফলাফল দেশবাসীকে উপহার দিতে পারি এবং আমলওয়ালা দক্ষ আলেম তৈরী করতে পারি। সেজন্য সবাই দোয়া করবেন।
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসাটি রাজধানীর বারিধারা এলাকায় অবস্থিত। এ মাদরাসাটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত। এর আমরণ প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ছিলেন আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.। তিনি গত বছরের ১৩ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। বর্তমানে মাদরাসার প্রধান শায়খুল হাদিস হিসেবে আছেন আল্লামা নূর à