বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

ইভ্যালি বন্ধের বিষয়ে মন্ত্রণালয় এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি বন্ধ করে দেওয়া হবে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিলেও কোম্পানিটিকে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদনের জবাব দিতে বলবে বাণিজ্য মন্ত্রণালয়।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক শেষে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানান।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ইভ্যালির বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়।

এদিন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, বাংলাদেশ ব্যাংক, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস এবং জাতীয় ভোক্তা অধিকার সুরক্ষা অধিদপ্তরের (ডিএনসিআরপি) প্রতিনিধিদের সাথে বৈঠক করেন সচিব।

সচিব জানান, বাণিজ্য মন্ত্রণালয় ই-কমার্স ব্যবসাকে সুশৃঙ্খল করতে এই জরুরি বৈঠক করে। কারণ, কিছু ই-কমার্স প্রতিষ্ঠান একটি অপকর্মের ব্যারেজ তৈরি করেছে।

বাণিজ্য সচিব বলেন, ‘ই-কমার্স এবং এফ-কমার্স প্রতিষ্ঠানকে অবশ্যই ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর নিতে হবে। এ ছাড়াও, প্রতিটি ই-কমার্স প্রতিষ্ঠানের অবশ্যই ডিএনসিআরপির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে একজন কমপ্লায়েন্স অফিসার থাকতে হবে। তাহলে ভুক্তভোগী এবং তদের দায়ের করা অভিযোগ গুরুত্ব পাবে।

সচিব জানান, তারা অভিযোগের বিষয়টি তাৎক্ষণিক পর্যালোচনা করবে এবং একটি সফটওয়ারের সাহায্যে স্বচ্ছতা নিশ্চিত করবে। যেটি খুব শিগগির তৈরি করা হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ