শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

কুড়িগ্রামে ঈদ সামগ্রী ও গোশত বিতরণ করেছে সৃষ্টির সেবা সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঈদুল আযহার তৃতীয় দিন কুড়িগ্রামের নাগেশ্বরী ও কফিলের চরে ১৫০ পরিবারে ঈদ সামগ্রী ও গরু ও খাসির গোশত বিতরণ করেছে সৃষ্টির সেবা (হাফেজ্জী হুজুর র.) সংস্থা। তার মধ্যে রয়েছে- ৮২টি নওমুসলিম ও ১৫টি হিন্দু পরিবার।

শুক্রবার (২৩ জুলাই) কফিলের চর বল্লবের খাস ইউনিয়নে ও নাগেশ্বরী পৌরসভার রুইয়ার পাড় ৩নং ওয়ার্ডে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

সৃষ্টির সেবার সহ-সভাপতি রাজ জানান, হিন্দু পরিবারগুলোকে খাদ্য সামগ্রীর সাথে গরুর গোশতের পরিবর্তে খাসির গোশত দেওয়া হয়।

সৃষ্টির সেবা সংস্থার আয়োজনে লাবাবইক কাফেলা কুড়িগ্রাম ও সার্ক হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুড়িগ্রাম জেলা শাখার সহযোগীতায় ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সৃষ্টির সেবা সংস্থার সহ সভাপতি মোহাম্মদ রাজ, সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল, কোষাধ্যাক্ষ ফয়সাল বিন হুসাইন, কুড়িগ্রাম লাব্বায়েক কাফেলার পরিচালক মাওলানা জিয়াউল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ